শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক সচেতনতা মূলক সভা

ফরিদপুরে ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক সচেতনতা মূলক সভা

“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ে শিক্ষার্থীদের জন্য এক সচেতনমূলক কর্মসূচি আয়োজন করা হয়।

টিআই এন্ড এডমিন,ট্রাফিক খুরশিদ আলমের সভাপতিত্বে ও ইন্সপেক্টর মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ফাতেমা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তরা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ তুলে ধরেন বলেন, ট্রাফিক আইন কেবল শাস্তির ভয়ে নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে পালন করা প্রয়োজন। রাস্তা পারাপারে সর্বদা জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং ট্রাফিক সিগন্যালের প্রতিটি নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে।

বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র সাথে রাখা, হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতি পরিহার করা এবং সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা অপরিহার্য।

উল্টো পথে না চলা, ওভারটেকিং, অপ্রয়োজনে হর্ন না বাজানো ও পথচারীদের অগ্রাধিকারসহ ট্রাফিক সাইন বা চিহ্ন (বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন, তথ্যমূলক চিহ্ন), ট্রাফিক লাইট (লাল, হলুদ, সবুজ), রোড মাকিং (জেব্রা ক্রসিং, ভাঙ্গা সাদা রেখা, অখন্ড জোড়া হলুদ/সাদা রেখা), নৈতিকতা ও গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে আর ও উপস্থিতি ছিলেন,মোঃ মামুন অর রশিদ, কোঅর্ডিনেটর, পিডিও, ফরিদপুর টিটিসি; নাজিম উদ্দিন আহমেদ আল সিরাজী, ইন্সট্রাক্টর,ফরিদপুর টিটিসি; আব্দুর রশিদ খান, ট্রেড ইনচার্জ, অটোমোটিভ ট্রেড ফরিদপুর টিটিসি সহ ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুর টিটিসির ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১