শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মিছিল

ফরিদপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ফরিদপুরে যুবলীগ, ছাত্রলীগের সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বিশ্বরোড পুলিশ ফাঁড়ির সামনে এ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মিছিলটির নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ শহর যুবলীগের নেতা কাওসার আকন্দ, জেলা যুবলীগ নেতা বাবু, হিমেল মাহফুজ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগান দিয়ে মিছিলটি শুরু হয় এবং কিছু সময় অবস্থান নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে মিছিলের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১