শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধার পরিছন্নতাকর্মীর ওপর হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার পরিছন্নতাকর্মীর ওপর হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিছন্নতাকর্মী হীরালাল বাসফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসিকে গ্রেফতার ও বিচারের দাবিতে হরিজনরা মানববন্ধন করেছেন । বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

রোববার (৩ মে) দুপুরের দিকে কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাসফোড়, বাংলাদেশ হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাসফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাসফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাসফোড় ও সাদুল্লাপুর উপজেলা সভাপতি বকুল বাসফোড়।

মানববন্ধন পরিচালনা করেন,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক রাজেশ বাসফোড়।

বক্তারা বলেন, একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ অসি'র প্রতিবেশী হীরালাল বাসফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়া হয়। কিন্তু সালিশে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসি গত ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাতারি আঘাত করে । এতে হীরালাল গুরুতর আহত হয়।

তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হীরালালের ছেলে রবিন বাদী হয়ে চারজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু এখন পর্যন্ত মামলার আসামিকে গ্রেফতার না করায় আসামিরা উল্টো হীরালাল বাসফোড় পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে বলে বক্তারা জানায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১