শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার ( ১২ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 
 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, সিভিল সার্জন ডা. মো.রফিকুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোসা. মাহবুবা খাতুন, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, মাঠকর্মী ফরিদা পারভীন, দীপায়ন রঞ্জন দাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। তারুণ্যের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। 

এছাড়াও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মাঠ কর্মীসহ ৭ প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১