শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় বিশ্ব অটিজম দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব অটিজম দিবস পালিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে ।

বুধবার (১৩ মে) সকালের দিকে জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান’।

পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইমাম হাসিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন প্রমুখ। বক্তারা বিশ্ব অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার, শিক্ষা ও সমাজসৃজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে জেলা প্রশাসক ৮ জন প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইল চেয়ার প্রদান করেন। 
সবশেষে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১