শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত

গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত

গাইবান্ধায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক জনগণের জন্য প্রদত্ত পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল ও গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম প্রমুখ। বিভিন্ন সরকারি,
আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও দপ্তর ব্যাংক সহ ৩২ টি বিভাগের ৯৭ টি অভিযোগ গণশুনানিতে উপস্থাপন করেন ওইসব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জবাবদিহিতা করা হয়। প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইন ব্যবস্থা, প্রযুক্তি ব্যবহার (ডিজিটালাইজেশন) এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন । দুর্নীতি দমন কমিশন কে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত শক্তিশালীর মাধ্যমে বিশ্বের প্রক্রিয়া শুরু করা হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সম্ভব। তিনি বলেন,বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১