বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের মুলহোতা প্রতারক হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেফতার

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের মুলহোতা প্রতারক হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সরোয়ার আলম খান ।

এর আগে রোববার (১২ জুলাই) রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার নামে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মানি লন্ডারিং মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়। হরিদাসকে একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, প্রতারনা,ধর্মীয় উস্কানি, মন্দির,শশ্মান ও জমি দখল,রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুরে বিশ্বের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি নির্মাণ কাজ স্থগিত করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান। তিনি জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল গত রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি জানান, গত ২০১৮ সালেও হরিদাস প্রতারনা মামলায় র্যাবের হাতে ও গ্রেফতার হয়েছিল।

আরও

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান,  খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

সারা দেশ

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান, খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে...

২০২৬-০৭-১৭ ২৩:৫৫

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১