বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গাইবান্ধায় ভাবগম্ভীর শোকার্ত পরিবেশে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে ‎জাতীয় পার্টি, গাইবান্ধা সদর উপজেলা শাখার শহরের ২নং রেলগেট এলাকায় পার্টির প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

‎সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এমপি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব হাসান চৌধুরী হাবুল, জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা এস. এম বাবলু, মো. আজিমউদ্দিন, জাফর প্রমুখ।

‎বক্তারা বলেন, এরশাদের শাসনামলে দেশে সন্ত্রাস-নৈরাজ্য-চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তি ও স্বস্তিতে বাস করতো। কিন্তু মানুষ এখন সিন্ডিকেটের কবলে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। অনিয়ম-দুর্নীতিতে মানুষ এখন -পর্যুদস্ত। 
‎

পরে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান,  খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

সারা দেশ

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান, খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে...

২০২৬-০৭-১৭ ২৩:৫৫

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১