শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে সবুজ হত্যার বিচার শুরু, অভিযুক্ত ১২৪ জন

গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে সবুজ হত্যার বিচার শুরু, অভিযুক্ত ১২৪ জন

ফেনী শহরের মহিপালে ২০২৪ সালের ৪ আগষ্ট গণঅভ্যুত্থানের সময় বর্বরোচিত ছাত্র-জনতা গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে। সেদিন আওয়ামীলীগ (পরবর্তীতে নিষিদ্ধ) নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষনে খুন হওয়া টমটম চালক মো. সবুজ হত্যা মামলায় ১২৪ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) শুনানী শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলা কুতুবী চার্জগঠন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৩ আগষ্ট সবুজের ভাই ইউসুফ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে ৩০০-৪০০জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। সবুজের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি হলেও ফেনী শহরে অটোরিক্সা চালাতেন। ২০২৫ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফারুক মিয়া ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আসামীদের মধ্যে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী রয়েছেন।

আলোচিত এ মামলায় ৮ জন কারাগারে, ৪৬জন জামিনে ও ৭০জন পলাতক রয়েছেন। এর মধ্যে গ্রেফতারের পর নবী মেম্বার ও ওসমান গণি লিটন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

আসামীপক্ষে কামরুল হাসান, শরফুদ্দিন মাহমুদ মানিক, নুর হোসেন, শাহজাহান সাজু, ফজলুল হক ছোটন সহ কয়েকজন আইনজীবী চার্জগঠনের শুনানীতে অংশ নেন। তারা নিজাম হাজারীর পিএস জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বাহার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল হক কালা, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রৌপ সহ কয়েজনকে অব্যাহতির আবেদন জানান।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খান জানান, মঙ্গলবার (০৫ মে) মঙ্গলবার চার্জগঠন শেষে আগামী ২৩ জুন স্বাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারন করা হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১