রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যশোর ইনস্টিটিউট লাইব্রেরি পরিদর্শন

গত ২০ বছর দেশ তমসাচ্ছন্ন অন্ধকারে ছিলো : সংস্কৃতি মন্ত্রী

গত ২০ বছর দেশ তমসাচ্ছন্ন অন্ধকারে ছিলো : সংস্কৃতি মন্ত্রী

গত ২০ বছরকে একটি তমসাচ্ছন্ন অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এই অন্ধকারের ভেদ করে আমরা নতুন প্রভাত ও নতুন সূর্যোদয় আনতে চাই। সব ধ্বংস হয়ে গেছে আমরা জানি, তবে এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই আমরা জীবনের গান গাইতে চাই। রোববার যশোরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 'যশোর ইনস্টিটিউট লাইব্রেরি' পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর!' কবিতা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, কালবোশেখী ঝড়ে সব ভেঙে তছনছ হয়ে গেলেও কবি যেমন তার মাঝে নূতনের কেতন দেখেছিলেন, আমাদেরও ঠিক সেভাবে বুক বেঁধে এগিয়ে যেতে হবে।  

নতুন প্রজন্মকে বইমুখী ও পাঠাগারমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। 

তরুণ প্রজন্মকে পুনরায় গ্রন্থাগারে ফিরিয়ে আনতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে। 

একই সাথে পাঠাগারগুলোর পরিবেশকে আরও নান্দনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে।

যশোর ইনস্টিটিউট লাইব্রেরির সামগ্রিক উন্নয়ন ও সংস্কারের আশ্বাস দিয়ে মন্ত্রী আরো বলেন, আজকে আমি লাইব্রেরিটি ঘুরে যা দেখলাম, এর আধুনিকায়নে যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তার ব্যবস্থা করে যাব। 

বরাদ্দের সুনির্দিষ্ট অঙ্কটি আমি প্রকাশ্য জনসমক্ষে বলতে চাই না, তবে আমি আপনাদের আশ্বস্ত করছি যে লাইব্রেরির উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে। 

লাইব্রেরি পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউট লাইব্রেরির সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। 

পরিদর্শনকালে মন্ত্রী লাইব্রেরির বিভিন্ন প্রাচীন ও দুর্লভ গ্রন্থ সংকলন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

আরও

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান,  খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

সারা দেশ

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান, খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে...

২০২৬-০৭-১৭ ২৩:৫৫

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১