রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

হরিণাকু-ুতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ

হরিণাকু-ুতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহের হরিণাকু-ুতে বিভিন্ন সময়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে হরিণাকু-ু উপজেলার মোট ২৩ জন পানচাষীর মাঝে এসব চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের মোট ২৩ জন পানচাষীকে এ সহায়তা দেয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, রাষ্ট্রীয় ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা পরিষদের মাধ্যমে কৃষক, শ্রমিক, অসচ্ছল জনগোষ্ঠী, দরিদ্র মেধাবী, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি মানুষকে সরকারি সেবার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১