শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জীবনের ঝুঁকি পেরিয়ে এবার নিরাপদ চলাচল

জীবনের ঝুঁকি পেরিয়ে এবার নিরাপদ চলাচল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার ফুড কোর্টের পেছনে, শিলাদেবীর ঘাট থেকে প্রায় ১৫০-২০০ মিটার উত্তরে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। সময়ের ভারে নুয়ে পড়া সেই সাঁকো পার হতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিতে হতো আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে।

স্থানীয়দের অভিযোগ ছিল, সাঁকোটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে ছিল চরম দুর্ভোগ। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই প্রতিদিন সেই সাঁকো ব্যবহার করতেন সাধারণ মানুষ।

এমন পরিস্থিতির খবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর নজরে এলে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাঁর নির্দেশনায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ সাঁকোটি অপসারণ করে অল্প সময়ের মধ্যেই নতুন করে মজবুত ও নিরাপদ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

নতুন সাঁকো নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে। এখন স্বস্তির সঙ্গে নিরাপদে চলাচল করতে পারছেন স্থানীয়রা। এলাকাবাসী প্রতিমন্ত্রীর এমন দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় প্রতিমন্ত্রী সেখানে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাসও দেন। স্থানীয়দের আশা, স্থায়ী সেতু নির্মাণ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বহু মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ পুরোপুরি দূর হবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নির্দেশে অতি দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এর ফলে কয়েকটি এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হচ্ছে।”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১