শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মেধাবৃত্তির চেক বিতরন

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মেধাবৃত্তির চেক বিতরন

ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয় মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে এ চেক বিতরণ করা হয়।

ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
 

অনুষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য তিন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
 

এ সময় সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য দেন।
 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে শিক্ষা সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১