শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ঐ শিক্ষিকা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে।

লিখিত অভিযোগে জানাযায়, উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধার পর নিজ বাসায় অবস্থান করছিলেন এমন সময় তার নিজস্ব মালিকাধীন হিরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলো একই এলাকার আব্দুস সালাম মিয়ার সন্ত্রাসী পুত্র শিপন মিয়াসহ ৬/৭ জন সন্ত্রাসীরা। তিনি বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। সেসময় তিনি দৌড়ে আরশাদ আলীর চাউলের আড়তে গিয়ে প্রান বাঁচান। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। স্থানীয় লোকজন ছুটে আসলে চলে যায় তারা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এঘটনায় বুধবার বিকালে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।উল্লেখ্য, সন্ত্রাসী শিপনের বিরূদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১