শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন, নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে “রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি”র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. সায়েদুল আলম, এম এ রাশেদ, “রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি”র সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, ওজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, সদর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, ঝিনাইদহ জেলা বাসদ’র আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, ব্যবসায়ী শফিকুর রহমান জাজু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র জেলা সভাপতি শারমিন সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখার সভাপতি নুসরাত জাহান সাথীসহ আরও অনেকেই।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ইমাম, চিকিৎসক, নারী উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, জেলায় কোনো মেডিকেল কলেজ না থাকায় প্রায় ২২ লাখ মানুষ উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। তাই ঝিনাইদহ সদরেই একটি আধুনিক মেডিকেল কলেজ দ্রুত প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এছাড়াও বক্তারা মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মতো ঝিনাইদহে রেল সংযোগ স্থাপন, একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সড়ক অবকাঠামোর উন্নয়ন, নবগঙ্গা নদীসহ জেলার সব নদীর পুনঃখনন এবং দৌলতদিয়া-পাটুরিয়া এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি জানান।

বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১