রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝিনাইদহের সাফদারপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ঝিনাইদহের সাফদারপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

দির্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে| খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ৩ টায় রেল চলাচল শুরু হয়| এর আগে রোববার সকাল ৫ টায় ঝিনাইদহের সাফদারপুর ষ্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন ষ্টেশনের প্রবেশের আগে পয়েন্ট এলাকা অতিক্রমের সময় তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়| এতে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়|

ফলে এ রুটে চরাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়| দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাড়িয়ে থাকতে দেখা যায়| উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান| খবর পেয়ে বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে| দির্ঘ সাড়ে ৫ ঘন্টার চেষ্টার পর বেলা ৩টার সময় রেল যোগাযোগ শুরু হয়|

সাফদারপুর স্টেশনের মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহি ট্রেনটি সাফদারপৃর ষ্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়| এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়| ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়| সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইন ঠিক করে| এরপর দুপুর ৩ টায় থেকে রেল চলাচল শুরু হয়| তবে এ ঘটনায় কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে উল্লেখ করেন|

মোবারকগঞ্জ বেলষ্টেমনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি| ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে| এছাড়া ঈশ্বরদী থেকে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন| তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে| উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান এ প্রকৌশলী|

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১