রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝিনাইদহকে মডেল জেলায় গড়ার অঙ্গীকার নবাগত জেলা প্রশাসক নোমান হোসেনের

ঝিনাইদহকে মডেল জেলায় গড়ার অঙ্গীকার নবাগত জেলা প্রশাসক নোমান হোসেনের

অবহেলিত ঝিনাইদহ জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছে একটি পরিকল্পিত মডেল জেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। দায়িত্ব গ্রহণের পর জেলার সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক জানান, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “মাদকের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলমুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পর্যায়ক্রমে পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, মর্ডান মোড়, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এবং ‘ট’ বাজারসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষদের জন্য আধুনিক গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দালালচক্র দমন এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়াও তিনি অবৈধভাবে আবাদি জমির মাটি কাটা বন্ধ, ইটভাটায় মাটি বিক্রি নিয়ন্ত্রণ, সরকারি গাছ কাটা প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন ঝিনাইদহকে ঢেলে সাজাতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে স্থানীয়দের মতে, ঘোষিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মডেল শহরে পরিণত হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১