শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কালবৈশাখীর তাণ্ডবে নিহত নারী

কালবৈশাখীর তাণ্ডবে নিহত নারী

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড় যেন মুহূর্তেই কেড়ে নিল এক নারীর জীবন। ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছচাপায় নিহত হয়েছেন আমিনা বেগম (৪২) নামে এক গৃহবধূ।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে হঠাৎ করেই এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের দমকা হাওয়ায় চারদিকে আম ঝরতে থাকলে বাড়ির পাশের একটি আমগাছের নিচে আম কুড়াতে যান আমিনা বেগম।

কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড বাতাসে গাছটি ভেঙে সরাসরি তার ওপর পড়ে। ঘটনাস্থলেই নিথর হয়ে যান তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ।

ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, আমিনা বেগম ছিলেন শান্ত স্বভাবের একজন নারী। প্রতিদিনের মতোই সকালে ঘরের কাজ শেষ করে বাইরে বের হয়েছিলেন। কিন্তু কালবৈশাখীর সেই কয়েক মিনিটের তাণ্ডব তার জীবনের শেষ মুহূর্ত হয়ে দাঁড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানা-এর ওসি রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১