সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কালীগঞ্জে ভাতিজার ঘুষির আঘাতে চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

কালীগঞ্জে ভাতিজার ঘুষির আঘাতে চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে| মঙ্গলবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে|নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে| এ ঘটনায় অভিযুক্ত ভাতিজার নাম এরশাদ আলী বলে জানা গেছে|

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা ধার দেওয়া-নেওয়া নিয়ে নিয়ামত আলী ও তার ভাতিজা এরশাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল| মঙ্গলবার দুপুরে এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে| এ সময় এরশাদ আলী নিয়ামত আলীকে কানের পাশে সজোরে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন|
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

কালীগঞ্জ উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, “দুপুরে নিয়ামত আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়| পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|”

কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে| এ সময় কিছু স্থানীয় লোকজন মরদেহ নিতে বাধা দেওয়ার চেষ্টা করেন| পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১