শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ

কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

(বুধবার সকালে ১১ টায়) রাঙামাটি শহরের ফিশারী ঘাট (বিএফডিসি)-এ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ ইমাম উদ্দীন কবীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্য ব্যবসায়ী ও জেলেসহ প্রায় ২৫০-৩০০ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ দেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তারা অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার এবং প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও জানান, হ্রদের নাব্যতা সংকট দূর করতে পরিকল্পিত ড্রেজিং, দূষণ নিয়ন্ত্রণ, নিবন্ধিত জেলেদের কৃষি কার্ডের আওতায় আনা, সহজ শর্তে ঋণ প্রদান এবং অভয়াশ্রম চলাকালীন সরকারি সহায়তা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন। এদিন ১ টন মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও ৫৯ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১