বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ক্লু-লেস দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ

ক্লু-লেস দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ

রাজশাহী নগরীর মতিহার থানাধীন খোজাপুর এলাকার গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এবিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজে যাবার সময় মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি হাসিবুল ইসলাম জানিয়েছে, একটি মামলা করেছিলেন নিহত মোস্তফা। এর জেরেই মোস্তফাকে গুলি করে হত্যা করে হাসিবুল।

এদিকে, গত ২ মে বিকেলে দামকুড়া থানা এলাকার বাসিন্দা অটো চালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশ জানায় অটো চুরির উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহী শান্তির নগরী। নগরীবাসীর শান্তি অব্যাহত রাখতে আরএমপির পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়াও কিশোর গ্যাংয়ের বিষয়ে তালিকা করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১