সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কোলা পিচ রোডে কাদার মরণফাঁদ: আহত অর্ধশতাধিক, স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার করলেন এমপিপুত্র ও বিএনপি নেতাকর্মীরা

কোলা পিচ রোডে কাদার মরণফাঁদ: আহত অর্ধশতাধিক, স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার করলেন এমপিপুত্র ও বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা পিচ রোডে কাদামাটির কারণে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। একটি বেসরকারি পুকুর ভরাটের কাজে ব্যবহৃত মাটি বহনকারী ড্রাম ট্রাক থেকে সড়কে ছড়িয়ে পড়া মাটি সাম্প্রতিক বৃষ্টিতে পিচ্ছিল কাদায় পরিণত হয়ে রাস্তাটিকে কার্যত মরণফাঁদে রূপ দিয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক দিনে নারী ও শিশুসহ অন্তত ৫০ থেকে ৬০ জন পথচারী ও যানবাহনের আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোলা পিচ রোডটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু পুকুর ভরাটের কাজে ব্যবহৃত মাটি দীর্ঘদিন ধরে সড়কের ওপর পড়ে থাকায় কয়েক দিনের বৃষ্টিতে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। ফলে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। অনেকের হাত-পা ভেঙে যাওয়ার পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলছিল।

এমন পরিস্থিতিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উদ্যোগে শনিবার সড়কটি পরিষ্কারের কাজ শুরু হয়। তাঁর নির্দেশনায় একদল স্বেচ্ছাসেবী তরুণ মাঠে নেমে রাস্তার ওপর জমে থাকা কাদামাটি অপসারণ করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে এমপির পুত্র সাকিব এবং ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজের নেতৃত্বে যুবকেরা কোদাল, ঝুড়ি ও পানিবাহী যান ব্যবহার করে রাস্তা পরিষ্কারের কাজ পরিচালনা করেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সড়কটির চলাচলযোগ্যতা অনেকাংশে ফিরে আসে।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় শনিবার রাত আনুমানিক ৮টার দিকে দলীয় নেতাকর্মীরাও সড়ক পরিষ্কারের কাজে অংশ নেন। তারা রাস্তার কাদা অপসারণের পাশাপাশি পানি দিয়ে ধুয়ে-মুছে সড়কটি আরও পরিষ্কার করে দেন, যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।

এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় পথচারী ও যানচালকেরা স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া যুবক ও নেতাকর্মীদের প্রশংসা করেছেন। তাদের মতে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমেছে।

এলাকাবাসী সড়কে কাদামাটি ফেলে জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১