রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কোটচাদপুরে মালবাহীট্রেন লাইনচ্যুত : ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কোটচাদপুরে  মালবাহীট্রেন লাইনচ্যুত : ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় ৭ ঘন্টা পর খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (২১ মে) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল শুরু হয় বলে জানাই কর্তৃপক্ষ ।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় মাল বাহি ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশন মাস্টার রিপন আলী জানালেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে রাত ৩টার দিকে সেটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর খবর পেয়ে বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে স্টেশনমাস্টার বলছিলেন, বগি উদ্ধারের পর সকাল ৯টার দিকে সাফদারপুর স্টেশনে আটকে থাকা ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি বর্তমানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১