রোববার (২১ জুন) বিকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার চশমা ফ্যাক্টরির সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় জীবন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদ নগর উপজেলায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছিনতাই হওয়া ট্রাক মালামালসহ উদ্ধার এবং ছিনতাইকারী দলের ১ জনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহারিত বিভিন্ন ৫টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়াও ট্রাকের চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলী (৪৫) কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।
সারা দেশ
কুমিল্লায় ছিনতাই হওয়া মালবোঝাই ট্রাক ফেনীতে উদ্ধার, আহত চালক-হেলপার উদ্ধার, আটক ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছিনতাই হওয়া একটি মালবোঝাই ট্রাক ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলী (৪৫) কে আহত অবস্থায় উদ্ধার এবং ছিনতাইকারী দলের সদস্য জীবন (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে যাওয়ার পথে মুদি মালামাল বোঝাই একটি ট্রাক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় ছিনতাইকারী দলের কবলে পড়ে। এসময় অপর পিকআপে থাকা ১০-১১ জনের একটি ছিনতাইকারী দল ট্রাকটিকে চাপ দিয়ে থামিয়ে ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে চালক ও হেলপারকে মহাসড়কের পাশে ফেলে দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চট্টগ্রামের দিকে চলে যেতে থাকলে অপর ট্রাক চালক বিষয়টি সন্দেহ করে ট্রাকের মালিককে অবহিত করে। পরে ট্রাকের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধারে কার্যক্রম শুরু করে।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭