রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাত ৮ টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কচাকাটা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১২ এপ্রিল) রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন দুই বাংলাদেশি। তারা হলেন, নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আব্দুল গফুরের ছেলে সোলেমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে পথ ভুলে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় বিজিবি বিএসএফকে চিঠি পাঠালে তার প্রেক্ষিতে সোমবার রাতে সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, বর্তমানে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, বিজিবির মাধ্যমে ফেরত আসা দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১