শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঁসিটানা বন টহল ফাঁড়ির সদস্যার অভিযান চালিয়ে আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করে। 
খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির সদস্যা, ভিটিআরটি, ও সিপিজি সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে তার উজন মেপে তার শারেরীক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা করা হয়েছে ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে কেউ যেন আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১