শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কয়রায় নদীতে নৌকাডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ ২ জেলে

কয়রায় নদীতে নৌকাডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ ২ জেলে

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের সাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় কালবৈশাখীর তাণ্ডবে একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকালে সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলে বিপুল রায় (৩৫), সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নৌকায় থাকা উপেন মৃধা (৫০), এবং মুকেন্দ মন্ডল (৪২) নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক বলেন, ভুক্তভোগীরা নদীতে মাছ ধরা কালে বেলা চারটার দিকে হঠাৎ কালবৈশাখীর তান্ডবে নৌকাটি ডুবে যায় এ সময় বিপুল তীরে উঠতে পারলেও অপর দুইজনের খোঁজ পাওয়া যায়নি গ্রামবাসীদের নিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করে নিরুপায় হয়ে ফিরে এসেছি।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, নৌকাডুবির পর স্রোতের কারণে নিখোঁজ জেলেরা ভেসে যেতে পারেন। ভুক্তভোগী জেলেরা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়সিং গ্রামের বাসিন্দা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১