রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠিত

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন)-এ ২৬তম ও ২৭তম ব্যাচের ১০ সপ্তাহ মেয়াদি নবীন সিপাহিদের ‘পরিচিতিমূলক প্রশিক্ষণ (ওটি)’ এর সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন সিপাহিরা শৃঙ্খলাবদ্ধ প্যারেডসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। মনোমুগ্ধকর এই কুজকাওয়াজ প্যারেড গ্রহণ করেন।

 প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্যারেড শেষে প্রধান অতিথি নবীন সিপাহিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন সিপাহিদের দক্ষতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ব্যাটালিয়ান এর পরিচালক মো: কামারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন , রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কোম্পানির কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদবীর সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবীন সিপাহিদের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তিন জন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীদের পুরস্কৃত করেন।

আরও

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান,  খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

সারা দেশ

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান, খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে...

২০২৬-০৭-১৭ ২৩:৫৫

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১