শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মাগুরায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাগুরায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ আব্দুর রহিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগুরা সদর, মাগুরা-এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার ০৮ জুলাই ২০২৬ খ্রি. বেলা ১১ টার সময় মাগুরা আব্দুল গণি একাডেমী মিলনায়তন শ্রেণি কক্ষে মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাগলা হেলাল উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখা সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল।
মাগুরা সদর উপজেলাধীন ৬৮ টি বেসরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত বদলিজনিত বিদায় উপলক্ষে "বিদায় সংবর্ধনা "মাগুরা আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় (এজি একাডেমি স্কুল) অনুষ্ঠিত হয়। বিদায়ী মাগুরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম দুই মেয়াদি ১২ বছর ০৮ মাস ২৪ দিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, তার পরবর্তী কর্মস্থল, সাভার, ঢাকা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক মোঃ শামছুজ্জামান সেলিম ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক নাতিম কুমার সাহা। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জহির হোসেন। 
স্মৃতিচারণ করেন, বেরইল পলিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সোবানী, পাকা কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, লক্ষীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় বেরইল পলিতা প্রধান শিক্ষক বিকাশ কুমার বিশ্বাস, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন ফরহাদ, শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ধলহারা পশ্চিমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, জগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাত আরা আন্না, নিজনান্দুয়াল ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মৃধা, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। 

এছাড়াও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন প্রধান শিক্ষক সামছুজ্জামান সেলিম ও পুরস্কার প্রদান করেন প্রধান শিক্ষক রাফেজা খানম, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। এসময়ে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন ইকরাম ও সহ-সভাপতি মোঃ সাহেব আলী উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রধান শিক্ষকের স্মৃতিচারণে বক্তারা বলেন, আমরা একজন ভালো মনের সৎ অভিভাবক হারালাম। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম স্যার সবসময় আমাদের স্কুল ও কলেজের খোঁজ খবর রাখতেন। বিভিন্ন সরকারি বরাদ্দ, স্কুল-কলেজের মাঠে মাটি বরাদ্দ, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বেঞ্চ বরাদ্দ সহ যাবতীয় সরকারি বরাদ্দের কাজ আন্তরিক ভাবে করে দিয়েছেন। আমরা সবাই তার কাছে চীর কৃতজ্ঞ হয়ে থাকবো তার আলাপ ব্যবহার, আচার আচরণও কথাবার্তা ছিলো খুবই ভালো।

বিদায়ী মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম অশ্রুসিক্ত অবস্থায় বক্তব্য বলেন, আপনারা উপস্থিত প্রধান শিক্ষকরা সবাই আমার ও আমার পরিবারের জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আর আপনারা সবাই আমার খুবই আপনজন ছিলেন ঢাকা আসলে অবশ্যই সময় পেলে আমার সাথে সাভার উপজেলায় সাক্ষাৎ করবেন এবং আমার কাছে থাকবেন।

এদিকে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি মাগুরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১