শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মেহেরপুর অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

মেহেরপুর অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

সরকার নির্ধারিত খাজনার থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতি। আজ সকাল নয়টার দিকে বড়বাজার কাঁচামাল আড়ত সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ করে কাঁচামাল ব্যবসায়ীরা।

সরকার নির্ধারিত খাজনার থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতি।  আজ সকাল নয়টার দিকে বড়বাজার কাঁচামাল আড়ত সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ করে কাঁচামাল ব্যবসায়ীরা।  এ সময় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে স্লোগান দেয় তারা। ঠিকাদার কর্তৃক পাঁচ থেকে সাত গুণ অতিরিক্ত খাজনা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি রাখেন ব্যবসায়ীরা।  

এসময় সংবাদ সম্মেলন করে বক্তব্যে তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন,  প্রতি কুইন্টাল কাঁচামাল পণ্যে হাট-বাজার ইজারাদের  ৭-১০ টাকা নেওয়ার কথা থাকলেও তা ৩৫-৪০ টাকা নেওয়া হচ্ছে।  এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধের উপক্রম হবে।  এর থেকে বিষ পান করে আত্মহত্যা করা উত্তম বলে উল্লেখ করেন তিনি। বাংলা ১৪৩৩ সনের খাজনা রেট অনুমোদন না হওয়াই ১৪৩২ সন মোতাবেক খাজনা আদায়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন হাফিজুর রহমান। 

আগামী ২৪ ঘণ্টায় সমস্যার সমাধানের আল্টিমেটাম দিয়ে বাজার বন্ধের হুঁশিয়ারি দেয় তহবাজার ব্যবসায়ী সমিতি ।  এ বিষয়ে মেহেরপুর পৌরসভার হস্তক্ষেপের দাবি জানান নেতৃবৃন্দ। 

ইতিপূর্বে দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেহেরপুর পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১