শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খালিশপুর, বজরাপুর, কাকিলাদাড়ী, বেলেঘাট, ভালাইপুর, পুরন্দপুর, বাটামতলা ও শিশুতলাসহ আশপাশের আরও কয়েকটি এলাকায় এ ভয়াবহ শিলাবৃষ্টি আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ধান, সবজি ও মৌসুমি বিভিন্ন আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক তাদের দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যেতে দেখে হতাশ হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এ শিলাবৃষ্টিতে তাদের সিজনাল স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মহেশপুর উপজেলা কৃষি অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১