শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মউকের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন তালুকদার

মউকের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ময়মনসিংহের পূর্ত ভবনের নিচতলায় অবস্থিত মউকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে তিনি চেয়ারম্যানের আসনে বসে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেন। এ সময় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মী এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে পূর্ত ভবন চত্বরে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের শুভ সূচনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন এবং জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের যে দায়িত্ব দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ শহরের স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। উন্নয়নের নামে অনেক অনিয়ম হয়েছে। আমরা নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি বাসযোগ্য, আধুনিক ও নান্দনিক ময়মনসিংহ গড়ে তুলতে চাই।”

তিনি এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ জুন সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) গঠন করে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১