শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মুরগির ফার্মে লুকানো ছিল ৫টি চোরাই মোটরসাইকেল

মুরগির ফার্মে লুকানো ছিল ৫টি চোরাই মোটরসাইকেল

মাগুরায় বিশেষ অভিযানে একটি মুরগির ফার্ম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ মে) ভোররাতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার নাম মো. পলাশ (৩৬)। তিনি মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে এবং পেশায় মোটরসাইকেল মেকানিক।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)-এর নেতৃত্বে মাগুরা সদর থানা ও জেলা সিসিআইসি’র সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লক্ষ্মীকান্দর গ্রামের একটি মুরগির ফার্মে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে চক্রের সদস্য মো. পলাশকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। চক্রটি বিভিন্ন ধাপে বিভক্ত হয়ে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ পরিচালনা করত।

গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) প্রেসব্রিফিংয়ে বলেন, গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১