শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। ঘোষিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এছাড়াও ২০২৫-২০২৬ সালের সংশোধিত বাজেট ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা এবং প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা। 

বাজেট বক্তৃতায় সিটি প্রশাসক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহ নগরীতে আসে এবং অব্যাহতভাবে নগরীতে জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ময়মনসিংহ শহর এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তবে এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি, বরং নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত করে কর ধার্য করা হবে এবং এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না।

 তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে, যার ফলে নগরবাসী আকুয়া খাল ও গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছিল, সেই খালে এখন পানির স্রোত বহমান। এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলজট দেখলেও জলাবদ্ধতা দেখতে পাননি। নগরীর ড্রেন ও খাল পরিষ্কার করার জন্য সাড়ে পাঁচশত লোক নিয়োগ এবং বস্তির উন্নয়নে কাজ করার কথাও তিনি জানান। 

অনেক সীমাবদ্ধতা ও সরকারের নির্দেশনার বাইরে কাজ করার সুযোগ না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'নগরটা আমাদের'—একথা মনে রেখেই বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেন তিনি।

 নগরবাসীর আশার প্রতিফলন ঘটিয়ে এই নগরীকে যানজটমুক্ত, সবুজ, স্বাস্থ্যসম্পন্ন, আধুনিক সমৃদ্ধ বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে সিটি প্রশাসক বলেন, আপনাদের ন্যায্য প্রাপ্য যে নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন, তা মাথায় রেখে উন্নয়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নগরের উন্নয়নে সবসময় খোঁজ-খবর নেন এবং যা যা করা প্রয়োজন সবই করবেন বলে আশ্বস্ত করেছেন। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নগরীর রাস্তা ও ড্রেনেজ অধিকাংশ প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্ন নগরী করে দেওয়া হবে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, এখন টিভির ব্যুরো প্রধান হারুনুর রশিদ, স্টার নিউজের ব্যুরো প্রধান সাদিকুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১