শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ

নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদের বাকি আর তিনদিন। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপ থাকলেও এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এছাড়াও অনেকেই খোলা ট্রাক-পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সকল বয়সী মানুষ এই রাত করে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছে।

এদিকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন। গার্মেন্টসকর্মী জয়নাল আবেদীন বলেন, ঈদ আসলেই ভাড়া বেশি হয় যায়। গাজীপুর থেকে বগুড়া যাব বাসে, ভাড়া চায় ১৪০০-১৫০০ টাকা। স্বাভাবিক সময়ে ৫০০ টাকা দিয়ে বগুড়া যেতাম। বাস না এসে পরে খোলা ট্রাকে করে বগুড়া যাচ্ছি। ট্রাকের ভাড়া জনপ্রতি ৩০০ টাকা করে নিচ্ছে।

আরেক গার্মেন্টসকর্মী লাবু শেখ বলেন, বাসের টিকেট কাটার জন্য গেছিলাম, দেখি ভাড়া বেশি। আবার সিট নেই। এজন্য ট্রাকে করে বগুড়া যাচ্ছি। অতিরিক্ত ভাড়া ও যানবাহনের সংকট আছে। ট্রাকে তুলনামূলক ভাড়া কম আছে। বাসে স্বাভাবিক সময়ে ৫০০ টাকা নিতো, এখন ১২০০-১৩০০ করে নিচ্ছে। এতো টাকা দিয়ে আসতে হবে সিট নেই।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। আশা করছি, মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। যানজট যাতে না হয় সেইজন্য আমরা মহাসড়কে রাত-দিন কাজ করে যাচ্ছি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১