মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা ছাত্রদলের একাংশ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফায়ার সার্ভিস মোড় থেকে সদর চৌমাথা পর্যন্ত প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক যোবায়ের তালুকদার মেশকাত, কেশব সুমন সরকার ও তৌহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মুবিনুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন চন্দ্র মণ্ডল, কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. নেসারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ, আকলিমা মোয়াজ্জেম কলেজ ছাত্রদলের সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক সাহেনসা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
অপরদিকে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে যুবদলের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের সাধনা মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়, লঞ্চঘাট, বান্দাকাটা ও সদর চৌমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শীতলাখোলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সারা দেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭