শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আহসান হাবিব,নওগাঁ : নওগাঁর পোরশায় ৫ বছরের এক শিশুকে ফুসলিয়ে আম বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলার প্রধান পলাতক আসামি মোঃ নূর আলম মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার কালুকান্দর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর আলম মোল্লা উপজেলার গোবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবী মোল্লার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামস্থ ব্রিজের পূর্ব পাশে একটি আম বাগানে আসামি নূর আলম প্রতিদিন ভেড়া চড়াতে আসতেন। ভুক্তভোগী শিশুটি প্রায় সময়ই ওই আম বাগানের পাশে খেলাধুলা করতে যেত। বাগানটিতে একটি ছোট কাঠের চৌকি ছিল এবং আসামি নূর আলম প্রায়ই তার মোবাইল ফোনের বিভিন্ন ছবি ভুক্তভোগী শিশুকে দেখানোর প্রলোভন দেখাতেন।

গত ৪ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় আসামি নূর আলম মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ওই শিশুকে ফুসলিয়ে আম বাগানের ভেতরে থাকা কাঠের চৌকির ওপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার পরিবারকে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনার পর থেকেই আসামি নূর আলম এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

ঘটনার খবর পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার, শিশু নির্যাতনকারীকে দ্রুত আইনের আওতায় আনতে সার্কেল এএসপি এবং অফিসার ইনচার্জ (ওসি) পোরশা থানাকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় পোরশা থানা পুলিশের একটি চৌকস দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অবশেষে ৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের হামিদুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে পলাতক আসামি মোঃ নূর আলম মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পোরশা থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সাথে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১