শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে হঠাৎ আগুন, ১০ ইউনিয়ন বিদ্যুৎহীন

পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে হঠাৎ আগুন, ১০ ইউনিয়ন বিদ্যুৎহীন

বরগুনায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে হঠাৎ আগুন লাগার ঘটনায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর পর্যন্তও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলমান রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতরে বিকট শব্দের পর ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র এক থেকে দুই মিনিট। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে সাবস্টেশনের বিভিন্ন তার, ফিডার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার সময় আমরা অফিসেই ছিলাম। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আগুনে বেশ কিছু তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করা হবে। মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১