রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগলছানা নিয়ে থানায় বৃদ্ধার অভিযোগ

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগলছানা নিয়ে থানায় বৃদ্ধার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধা| অভিযোগে তিনি মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন|

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংদাহ গ্রামের বাসিন্দা মোছা. নবিরন নেছা (৬০) মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন| অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়| এ সময় জসিম (৬০) ছাগলছানাটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন| এতে প্রাণীটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে|

ঘটনার খবর পেয়ে নবিরন নেছা ঘটনাস্থলে গিয়ে ছাগলছানাটির আহত অবস্থা দেখতে পান| এ সময় তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে|

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগ করেন নবিরন নেছা| তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| স্থানীয়দের উপস্থিতিতে মারধরের ঘটনা না ঘটলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে|

ভুক্তভোগী নবিরন নেছা জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন| যেকোনো সময় তাদের ক্ষতির আশঙ্কা করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন|

এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে| অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন|

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১