শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পুলিশের হাতেই গ্রেপ্তার দুই পুলিশ সদস্য

পুলিশের হাতেই গ্রেপ্তার দুই পুলিশ সদস্য

ক্রেতা সেজে অভিযানে ডিবির জালে ধরা পড়লেন কনস্টেবল ও এএসআই।বগুড়ায় মাদকবিরোধী অভিযানে এবার পুলিশের জালেই ধরা পড়লেন দুই পুলিশ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা। ঘটনাটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন পুলিশ সদস্য সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। এর মধ্যে একজন কনস্টেবল এবং অন্যজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম সকাল থেকেই তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে সদস্যরা ক্রেতা সেজে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ করলে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১