রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক,দের বলেন, আমরা ১৫০টি, পরিবার কে ২০কেজি,করে ৩ মে. টন চাল, ও ১৪ টি পরিবারকে শুকনো খাবারের বিতরণ করি।
শুকনো খাবারের প্যাকেজের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই, বড় সাইজের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ব্যবহার নিয়মাবলিসহ ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ পর্যন্ত ১২৭ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ ও ১৫৪ টি পরিবারকে ২০ কেজি করে চাল সহ মোট ২৮১ টি পরিবারকে ত্রাণ সহাতা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।