শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাঙামাটির বরকলে নৌকাডুরির ঘটনায় ৮ জন উদ্ধার, নিখোঁজ ১

রাঙামাটির বরকলে নৌকাডুরির ঘটনায় ৮ জন উদ্ধার, নিখোঁজ ১

‎রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

‎‎রোববার (৩১ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জন যাত্রী নিয়ে নৌকাটি আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

‎‎দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের সহযোগিতায় নৌকায় থাকা ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড় কালিসীমা এলাকার মোবারকের ছেলে।

‎‎স্থানীয়দের ধারণা, সাঁতার না জানার কারণে ওবায়দুল্লাহ পানিতে তলিয়ে যেতে পারেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎‎আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, ৯ জন যাত্রী নিয়ে একটি ছোট বোট আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পানিতে ভাসমান গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। এতে ওবায়দুল্লাহ নামে এক যুবক নিখোঁজ হন।

‎‎নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় লোকজনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।‎

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১