শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রূপগঞ্জে বালু নদীর ওপর দুই অসমাপ্ত সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী

রূপগঞ্জে বালু নদীর ওপর দুই অসমাপ্ত সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদীর ওপর নির্মাণাধীন দুটি অসমাপ্ত সেতু পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পূর্বাচল ৩০০ ফিট সড়ক হয়ে রূপগঞ্জে এসে তিনি প্রথমে ইছাপুরা বাজার এলাকার নির্মাণাধীন ইছাপুরা সেতু পরিদর্শন করেন। পরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় বালু নদীর ওপর নির্মাণাধীন অপর সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেতু দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোলাম ফারুক খোকন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ণে বিশ্বাসী তিনি উন্নয়ণকে প্রাধান্য দিয়ে কাজ করেন।আমাদের প্রতি জনগনের আস্থা ও প্রত্যাশা বেশি।তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার। সেতু দুটির নির্মাণকাজ দ্রুত শেষ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। এজন্য সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১