শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষা আরও নিশ্ছিদ্র করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই যৌথ টহল ও বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৫ জুন) থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে অস্থায়ীভাবে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন শুরু হয়।

সীমান্তের চোরাপথ ও ভেতরের রাস্তাঘাট সম্পর্কে স্থানীয়দের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রথম ধাপে স্থানীয় এলাকা সম্পর্কে নিখুঁত ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে সরাসরি বিজিবির সীমান্ত চৌকিতে (বিওপি) যুক্ত করা হয়েছে। তারা ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর এবং গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে দ্রুত রেসপন্স নিশ্চিত করতে ভিন্নধর্মী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানকার ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডাররা স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারদের সঙ্গে দেখা করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন। ফলে সীমান্তে যেকোনো সন্দেহজনক নড়াচড়া চোখে পড়ামাত্র কিংবা বিজিবির যেকোনো প্রয়োজনে আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।

মূলত প্রতিবেশী দেশ থেকে পুশইনের আশঙ্কায় গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপির এই যৌথ অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১