সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৫-০৩ ২০:৪১
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
নাটোরের সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৪টায় উপজেলা সরকারি খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী
আবুল খায়ের প্রমুখ।
উল্লেখ্য, সরকার ঘোষিত চাল সংগ্রহ করা হবে ৪৯ টাকা কেজি এবং ধান সংগ্রহ করা হবে ৩৬ টাকা কেজি দরে।