শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সিঁধ কেটে চুরি, গণপিটুনিতে নিহত

সিঁধ কেটে চুরি, গণপিটুনিতে নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ভোররাতের চুরির ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ভোররাতে গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন ব্যক্তি প্রবেশ করে। 

একপর্যায়ে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। তখন অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে স্থানীয়রা ধরে ফেলে। পরে তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে গৃহকর্তার পুত্রবধূ পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে ঘরে ঢোকার পর দুর্বৃত্তরা তাকে ও তার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করে। তাদের ঘর থেকে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়নাও নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পূর্ণিমা সাহা আরও জানান, পালানোর সময় তার ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে। এরপর উত্তেজিত জনতার হাতে ওই ব্যক্তি মারধরের শিকার হন।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১