রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে নিখোঁজের দুইদিন পর নারীর মরদেহ ডোবা হতে উদ্ধার

সখীপুরে নিখোঁজের দুইদিন পর নারীর মরদেহ ডোবা হতে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। নিহত ওই নারী পারভীন আক্তার (৪৫) সখীপুর পৌর এলাকার বাসিন্দা মৃত হুমায়ুনের স্ত্রী। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই নিহত নারীর স্বামীর বাসার দক্ষিণ পাশের একটি কচুরিপানাযুক্ত ডোবায় আজ সকালে স্থানীয়রা ওই নারীর পা ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন সখীপুর থানা পুলিশকে খবর দিলে ওই নারীর মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে।

উল্লেখ্য নিহত ওই বিধবা নারী পারভীন আক্তার (৪৫) গত দুইদিন আগে নিখোঁজ হন। নিখোঁজের পর ওই নারীর আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। তাকে না পেয়ে গতকাল মঙ্গলবার সখীপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। আজ সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, নিহত ওই নারীর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। নিহত ওই বিধবা নারীর নিখোঁজের বিষয়ে পরিবারের সদস্যরা গতকাল সখীপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেছিলেন। ওই নারীর মরদেহ উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও উদঘাটনে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১