শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্প পরিদর্শন

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্প পরিদর্শন

ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়িত সিডস (SEEDS) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ টিমের প্রতিনিধিরা। পরিদর্শনকালে তারা প্রকল্পের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ টিমের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার (ইকোনোমিক ইনক্লুশন) চন্দন কুমার সরকার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত সাস-সিডস প্রজেক্টের প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শিখন পদ্ধতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এরপর প্রতিনিধি দল ফুলপুর উপজেলার পলাশকান্দা গ্রামের জবা আত্ম-নির্ভরশীল দলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দলটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তারা দলভিত্তিক বিভিন্ন আয়মুলক কার্যক্রম, নারী ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সিডস প্রজেক্টের ভূমিকা সম্পর্কে অবগত হন।

পরে প্রতিনিধি দল হালুয়াঘাট উপজেলার কারিতাস টেকনিক্যাল স্কুলে সিডস প্রজেক্টের আওতায় পরিচালিত টিভেট ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং কারিতাস টেকনিক্যাল স্কুলের মনিটরিং টিম ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রামের একতা সংলাপ ফোরাম পরিদর্শন করা হয়। সেখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামাজিক সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও সিডস প্রজেক্টের ফোকাল পার্সন স্বপন কুমার পাল, সাস-সিডস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ, প্রোগ্রাম অফিসার (এম অ্যান্ড ই) ম্যাগডালিন তজু, প্রোগ্রাম অফিসার (এডুকেশন) হাজং সুমন রায়, প্রোগ্রাম অফিসার (ইকোনোমিক ইনক্লুশন) মনিরুজ্জামান মনির, উপজেলা সমন্বয়কারী সুখরঞ্জন পাল, তানিয়া রংমা, সিএমবৃন্দ, এসআরজি সদস্য, কিশোরী দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ টিম সিডস প্রজেক্টের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও কমিউনিটি ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১