শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তদবির-ঘুষ ছাড়া ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ভোলার ৩৩ তরুণ

তদবির-ঘুষ ছাড়া ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ভোলার ৩৩ তরুণ

কোনো তদবির বা অতিরিক্ত অর্থ ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ভোলার ৩৩ জন তরুণ। দীর্ঘ এক মাসের নিয়োগ কার্যক্রম শেষে সোমবার (১৮ মে) বিকেলে চূড়ান্ত ফল প্রকাশ করা হলে আনন্দ আর আবেগে ভেঙে পড়েন চাকরিপ্রত্যাশীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করে জেলা পুলিশ। এতে ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং আরও ৪ জনকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই কৃষক, জেলে ও দিনমজুর পরিবারের সন্তান। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

চরফ্যাশনের বাসিন্দা মো. ইয়াকুব শরীফ বলেন, তার বাবা একজন কৃষক। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বহু কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। এর আগে দুইবার পুলিশে চাকরির চেষ্টা করেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হয়ে তিনি এখন অনেক খুশি। তার ভাষায়, মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পাবো, এটা কখনও ভাবিনি।

আরেক চাকরিপ্রত্যাশী মো. জিদান জানান, তিনিও কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। চারদিকে পুলিশে চাকরি পেতে লাখ লাখ টাকা লাগে— এমন কথাও শুনেছেন। তাই এবার লিখিত পরীক্ষা দেওয়ার পরও চাকরি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ফলাফলে নিজের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। কোনো ধরনের অর্থ বা তদবির ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, চলতি বছরের টিআরসি নিয়োগে জেলায় মোট ১ হাজার ৫৩৮ জন আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা পরীক্ষার সাতটি ধাপ শেষে ৪৬০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ৪২ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে চূড়ান্তভাবে ৩৩ জনকে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরো নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা ভবিষ্যতে সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দেশের মানুষের সেবায় কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১