শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তুরাগ নদে মরদেহ উদ্ধারের তথ্য ভুয়া: ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধারের তথ্য ভুয়া: ডিএমপি

তুরাগ নদে একাধিক মরদেহ উদ্ধার ও রাজনৈতিক নেতাকর্মী নিখোঁজ হওয়ার দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (২৮ বার জুন) পৃথক দুটি ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ করা হয়। একই সঙ্গে জনমনে আতঙ্ক ছড়ানোর এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, "জনমনে অহেতুক ভয় ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে সুপরিকল্পিতভাবে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। ডিএমপি এলাকার মধ্যে তুরাগ নদে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।" তিনি সাধারণ মানুষকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

এদিকে বিকেলে আয়োজিত অন্য এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনও প্রায় একই ধরনের তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক রঙ চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে।

অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে উল্লেখ করে শামীমা পারভীন বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজ হওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। সম্প্রতি সুমন ও রনি নামের দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার সঙ্গে এই দাবির কোনো সম্পর্ক বা সংযোগ নেই। তাদের মৃত্যুর কারণ ও ঘটনা সম্পূর্ণ ভিন্ন।

এর আগে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতেও এই অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের কোনো ঘটনার সত্যতা বা খবর পাওয়া যায়নি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১